শিবিরের চামড়া তুলে নেয়ার হুমকিদাতা এখন শিবির নেতা! ডাকসু নির্বাচনে নিয়ে প্রশ্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
২০২০ সালের ৩ মার্চ ফেসবুকে দেওয়া তার একটি পুরোনো পোস্টে রায়হান উদ্দীন লিখেছিলেন, ‘জামায়াত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। শিবিরের চামড়া, তুলে নেব আমরা।’ অথচ সেই রায়হান এবার শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছেন।
 
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তার জয় নিশ্চিত হওয়ার পরই রায়হানের শিবিরপন্থী পরিচয় প্রকাশ্যে আসে বলে দাবি করেন তৎকালীন ঢাবি শাখা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসাইন।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই পুরোনো পোস্টে বর্তমান ডাকসু ভিপি– শিবির নেতা আবু সাদিক কায়েম এবং একই প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার ‘লাভ’ রিঅ্যাক্ট পাওয়া নিয়েও ছাত্রসমাজের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে।
 
ঢাবির শিক্ষার্থীরা বলছে,  আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেকেই পরবর্তীতে শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন। বিষয়টা  এখন ওপেন সিক্রেট’। রায়হান শুধু তার একটি উদাহরণ।
 
এদিকে রায়হানের অতীতের আরো বেশকিছু ফেসবুক পোস্টও আবার ভাইরাল হয়েছে। ২০২০ সালে শেখ হাসিনার ‘কারাবরণ দিবস’ উপলক্ষে দেওয়া স্ট্যাটাস, সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী পরিবারের সদস্যদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার করা পোস্ট নতুন করে তীব্র  সমালোচনার জন্ম দিয়েছে।
 
এ প্রসঙ্গে এক পোস্টে ঢাবি ছাত্রদলের নেতা শেখ তানভীর বারি হামীম লিখেছন, 'আমরা তখন ২০২০ সালে হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে, আর কথিত ডাকসু নেতা রায়হান ছিলেন সংসদমুখী! সেদিন যিনি ছিলেন ক্ষমতার পক্ষে, আজ তিনি নাকি ‘মজলুম’ রাজনীতি করছেন!'
 
রায়হানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিতর্ক  ডাকসুর নতুন কমিটির গ্রহণযোগ্যতাকেও প্রশ্নের মুখে  ফেলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে