সিদ্ধিরগঞ্জে নারীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি নীরব গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (১৬ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র‍্যাব-১১ এর  স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমান।

এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম জানান, আসামীকে র‍্যাব আটক করে বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির বরিশাল থেকে আসামীকে নিয়ে আসার জন্য রওনা করছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে ওসি জানান। 

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে  অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত  নীরবকে আটক করা হয়। 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়ক ও জনপথের (সওজ)  স্টাফকোয়ার্টার থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাবিনা ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে ও মো. রুবেলের স্ত্রী। তাদের সংসারে এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৮ আগস্ট সকাল ১০টার দিকে সাবিনা আক্তার লাকি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জ থানা থেকে খবর পেয়ে তার স্বামী রুবেল শিমরাইল সওজ স্টাফ কোয়ার্টারের একটি টিনশেড ভাড়া বাসায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান।

র‍্যাব জানায়, নীরব ওরফে নাজিম দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিল এবং কৌশলে সাবিনাকে ডেকে নিয়ে ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে