সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ও র‍্যাব যৌথভাবে তদন্তে নামে। এই ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মূল অভিযুক্ত জাহাঙ্গীর (৩৮) কে আটক করেছে র‌্যাব-১১।

অভিযুক্ত জাহাঙ্গীর সিদ্ধিরগঞ্জ বাগমারা এলাকার আব্দুল মমিনের ছেলে।

এর আগে, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ারের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু খেলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা ময়লা পানির মধ্যে পাওয়া গেছে এবং এতে পচন ধরেছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাকসুদুল হাসান জনিকে শ্বাসরোধে হত্যা করে ওই পরিত্যক্ত ভবনের লিফটের ফাঁকা স্থানে ফেলে রাখা হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, স্থানীয় ও গণমাধ্যম সূত্রে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের সংবাদ পাওয়ার পর র‌্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়াতদন্ত শুরু করে।

এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ বাগমারা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এই ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি