খেলাধুলা

কেপ ভার্দে বাধা পেরোতে চায় আর্জেন্টিনা

কেপ ভার্দে বাধা পেরোতে চায় আর্জেন্টিনা

জনসংখ্যায় বাংলাদেশের একটি জেলার চেয়েও ছোট আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের বিপক্ষে আজ শেষ বত্রিশের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে লিওনেল স্কালোনির দল। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে আলবিসেলেস্তেরা। জর্ডানের বিপক্ষে কয়েকজনকে বিশ্রাম দেওয়ার পর আজ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিল দেখানোর ঘটনায় থানায় অভিযোগ ছাত্রদল নেতার

এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিল দেখানোর ঘটনায় থানায় অভিযোগ ছাত্রদল নেতার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থক ছাত্রদল নেতার ছবি সম্পাদনা করে তাকে ব্রাজিল সমর্থক হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোরের কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী অহিদুর রহমান অন্তু কেশবপুর উপজেলার মূলগ্রাম এলাকার মশিয়ার রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থনকে বিকৃতভাবে উপস্থাপন করতে তার ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোয় মেসিদের আর্জেন্টিনা

কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোয় মেসিদের আর্জেন্টিনা

স্কোরলাইন বলছে ৩-২ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। তবে ফলাফলের চেয়ে ম্যাচের লড়াই ছিল অনেক বেশি কঠিন। নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে অতিরিক্ত সময় পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার ফুটবলারদের উচ্ছ্বাসই জানিয়ে দেয়, এটি ছিল শুধু একটি নকআউট ম্যাচের জয় নয়; বরং কঠিন এক লড়াই পেরিয়ে পরের পর্বে ওঠার স্বস্তি। শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটি শেষ পর্যন্ত সংগ্রাম করেই নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।

২৫ জুলাই, ২০২৬
রোনালদোর পায়ে বিশ্বকাপের নতুন ইতিহাস

রোনালদোর পায়ে বিশ্বকাপের নতুন ইতিহাস

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আলো ছড়ালেন পর্তুগিজ মহাতারকা। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে গড়লেন বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড। হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে জোয়াও ক্যানসেলোর বাড়ানো ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান রোনালদো। এরপর ১৭তম মিনিটে নুনো মেন্দেস ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পর্তুগাল।

২৫ জুলাই, ২০২৬
উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছে উজবেকিস্তান। বৈশ্বিক এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে দলটি পেয়েছে তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। তবে স্মরণীয় সেই অর্জনকে জয় বা ড্রয়ে রূপ দিতে পারেনি তারা। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। দলের অন্যতম তারকা লুইস দিয়াজের অনুপ্রেরণায় দারুণ ছন্দে থাকা কলম্বিয়ানরা একের পর এক আক্রমণে উজবেক রক্ষণকে চাপে রাখে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ আমেরিকার দলটি।

২৫ জুলাই, ২০২৬
জোড়া গোলের পর রোনালদোর হুঙ্কার, ‘আই এম ব্যাক’

জোড়া গোলের পর রোনালদোর হুঙ্কার, ‘আই এম ব্যাক’

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আলো ছড়ালেন পর্তুগিজ মহাতারকা। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে গড়লেন বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড। হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে জোয়াও ক্যানসেলোর বাড়ানো ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান রোনালদো। এরপর ১৭তম মিনিটে নুনো মেন্দেস ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পর্তুগাল।

২৫ জুলাই, ২০২৬
ম্যাচ শেষে কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি

ম্যাচ শেষে কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি

নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে দলের পারফরম্যান্সে ঘাটতির কথাও স্বীকার করে সামনে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর মেসি বলেন, শুরু থেকেই তারা কঠিন একটি ম্যাচের প্রত্যাশা করেছিলেন। তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হবে। এই দলটি স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। প্রথম গোলটি করতে পারাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ভেবেছিলাম এরপর আমরা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরব এবং আরও স্বস্তিতে খেলতে পারব। কিন্তু হয়েছে উল্টো। তারা মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’

২৫ জুলাই, ২০২৬
মেসিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রোনালদো

মেসিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রোনালদো

প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্যবার তুলনায় এসেছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। তবে জাতীয় দলের জার্সিতে কখনোই বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি হওয়া হয়নি দুই মহাতারকার। চলতি বিশ্বকাপে সেই বহুল প্রতীক্ষিত দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছে। সমীকরণ মিললে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পর্তুগাল। এমন সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন রোনালদো। তার মতে, মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হলে সেটি হবে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক উপলক্ষ।

২৫ জুলাই, ২০২৬
পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচাল ক্রোয়েশিয়া

পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচাল ক্রোয়েশিয়া

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না ক্রোয়েশিয়ার সামনে। কঠিন সেই সমীকরণ নিয়ে মাঠে নেমে পানামার প্রবল প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা। আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিজেদের রাখল ক্রোয়েশিয়া।

২৫ জুলাই, ২০২৬
ইতিহাস গড়ে শেষ ষোলতে মিশর

ইতিহাস গড়ে শেষ ষোলতে মিশর

পেনাল্টি শুটআউটে মিশরের চতুর্থ শটটি জালে জড়াতেই জার্সি খুলে উল্লাসে মাতেন হোসাম আব্দেলমেগিদ। কর্নার পতাকার দিকে ছুটে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। মাঝমাঠ থেকে সতীর্থরা, ডাগআউট থেকে কোচিং স্টাফ ও বদলি খেলোয়াড়রা ছুটে এসে তাকে ঘিরে উদযাপনে মেতে ওঠেন। সেই মুহূর্তেই বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের ইতিহাস গড়ে মিশর। ডালাসে শুক্রবার শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় মিশর।

২৫ জুলাই, ২০২৬
হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ:কার্লোস আলবার্তো পেরেইরা

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ:কার্লোস আলবার্তো পেরেইরা

ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। ৮৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ দেশটির সামারিতানো বারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
ঘানার দেয়ালে আটকে গেল ইংল্যান্ড

ঘানার দেয়ালে আটকে গেল ইংল্যান্ড

ইংল্যান্ডের আক্রমণভাগকে পুরো ম্যাচে কার্যত নিস্তেজ করে রেখে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে ঘানা। বোস্টনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কার্লোস কুইরোজের শিষ্যরা। ম্যাচজুড়ে বলের দখলে ছিল ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ৭৮ দশমিক ৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও ঘানার সুশৃঙ্খল রক্ষণভাগ ভেদ করার কোনো পথ খুঁজে পায়নি থ্রি লায়নরা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার