বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আবেগঘন বার্তা দিলেন আর্লিং হালান্ড

ইংল্যান্ডের কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। অতিরিক্ত সময়ের লড়াই শেষে টুর্নামেন্ট শেষ হলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

ইংল্যান্ডের কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়েঅতিরিক্ত সময়ের লড়াই শেষে টুর্নামেন্ট শেষ হলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড

নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হালান্ড লিখেছেন, “সত্যিই চমৎকার এক যাত্রা ছিল। এটিকে এতটা বিশেষ করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৬৬ লাখের বেশি বার দেখা হয়েছে। এছাড়া এতে ৫ লাখের বেশি লাইক, ৩৯ হাজার রিপোস্ট এবং সাড়ে ৭ হাজারের বেশি মন্তব্য পড়েছে।

কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ২৫ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। পাঁচ ম্যাচে সাত গোল করে গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের পর তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি।

বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে জোড়া গোল করে নরওয়েকে ঐতিহাসিক জয় এনে দেন হালান্ড। তার নৈপুণ্যেই ব্রাজিল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় এবং নরওয়ে ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার