খেলাধুলা
আর্জেন্টিনাকে বাদ দিতে আবেদন করল ৭৮ লাখ মানুষ
বিশ্বকাপে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবিতে অনলাইনে একটি আবেদন শুরু হয়েছে। এতে ইতোমধ্যে ৭৮ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।
মেসির প্রথম ইংরেজি পরীক্ষা আজ
দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় সব বড় দলের বিপক্ষে খেললেও কখনও ইংল্যান্ডের মুখোমুখি হননি লিওনেল মেসি। অবশেষে ৩৯ বছর বয়সে সেই অপেক্ষার অবসান হচ্ছে। বুধবার (১৫ জুলাই) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।
কসমেটিক সার্জারি করে নতুন লুকে ব্রাজিল তারকা ভিনিসিয়ুস
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তা ফুটবলের কারণে নয়, বরং নতুন চেহারার জন্য। ২০২৬ বিশ্বকাপ শেষে তার চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে।
নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুটি গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে জায়গা করে নিল আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল সভাপতির মোবাইল জব্দ, তদন্তে এফবিআই
বিশ্বকাপ ফাইনাল শেষে দেশে ফেরার পথে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার মোবাইল ফোন জব্দ করেছে দেশটির বিচার বিভাগ।
ইতিহাসের হাতছানি, ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ডে হানা আর্জেন্টিনার
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন। ফাইনালে স্পেনকে হারাতে পারলে টানা দুই আসরে বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে আর্জেন্টিনা। সেই সঙ্গে স্পর্শ করবে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে টানা দুই আসরে শিরোপা ধরে রাখার নজির রয়েছে মাত্র দুটি দলের। প্রথমে ১৯৩৪ ও ১৯৩৮ সালে পরপর দুইবার বিশ্বকাপ জিতে এই কীর্তি গড়ে ইতালি। এরপর ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপ এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে শিরোপা ধরে রেখে দ্বিতীয় দল হিসেবে এই অর্জন নিজেদের করে নেয় ব্রাজিল।
নিঃসন্দেহে মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন
আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পরও লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেছেন, ‘মেসি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।’
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে
ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগেও প্রশংসা কুড়িয়েছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলের মানুষের চিকিৎসা ও মানবিক সহায়তায় আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর
বিশ্বকাপ ফাইনালে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে শুরু হওয়া গণস্বাক্ষর অভিযানে সাড়া পড়েছে ব্যাপক। আয়োজকদের দাবি, এরই মধ্যে ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ এই আবেদনে স্বাক্ষর করেছেন।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ওতামেন্ডি
আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি আর পরবেন না নিকোলাস ওতামেন্ডি। ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
ইসরায়েলকে হারানোর ম্যাচের অর্থ ফিলিস্তিনিদের দিল নরওয়ে
বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া টিকিট বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলের মানুষের সহায়তায় আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ওসলোয় অনুষ্ঠিত ওই ম্যাচে নরওয়ে ৫-০ গোলের বড় ব্যবধানে ইসরায়েলকে হারায়। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ মানবিক সহায়তায় ব্যয় করার সিদ্ধান্ত নেয় দেশটির ফুটবল ফেডারেশন।
জার্মানি জাতীয় দলের নতুন প্রধান কোচ হলেন ক্লপ
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইয়ুর্গেন ক্লপ। জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর তাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।