ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ডোপ টেস্টে নিষিদ্ধ গাঁজা সংশ্লিষ্ট উপাদান পাওয়া যাওয়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন নেওয়া নমুনায় কার্বক্সি-টিএইচসি নামের একটি উপাদানের উপস্থিতি পাওয়া যায়। এটি গাঁজার মনঃপ্রভাবকারী উপাদান টিএইচসির বিপাকজাত অংশ এবং আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী ‘সাবস্ট্যান্স অব অ্যাবিউজ’ হিসেবে তালিকাভুক্ত।

বিবৃতিতে বলা হয়েছে, নেওয়াজ ডোপিং বিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, নিষিদ্ধ উপাদানটি তিনি ক্রীড়া পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করেননি।

অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে গত ১ মে থেকে, যেদিন তিনি স্বেচ্ছায় অস্থায়ী নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন।

এরই মধ্যে নিষেধাজ্ঞার প্রায় আড়াই মাস সময় পার করেছেন নেওয়াজ। পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার শর্তে তার অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত তার ব্যক্তিগত পারফরম্যান্সের সব রেকর্ড বাতিল করা হয়েছে।

বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন মোহাম্মদ নেওয়াজ। গল গ্যালান্টসের হয়ে মাঠে নামছেন তিনি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ক্রিকেট চালিয়ে যেতে এখন আর কোনো বাধা নেই তার। সম্প্রতি অলরাউন্ড পারফরম্যান্সে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন