টাকার খেলায় মেতেছে বিভিন্ন প্যানেল, অভিযোগ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেল টাকার খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ বলেন, 'জকসু নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন ও ধনী সংগঠন দিনে-রাতে ঘোষণা দিয়ে আচরনবিধি লঙ্ঘন করছে। কিন্তুু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।'

তিনি আরও বলেন, 'গতকাল একটি ছাত্রসংগঠন আস-সুন্নাহ হল থেকে দইশত শিক্ষার্থী কে রিসোর্টে নিয়ে প্রোগ্রাম করেছে। আরেকটি সংগঠন শিক্ষার্থীদের স্টার কাবাবে নিয়ে যাচ্ছে। দুটি প্যানেল জকসু নির্বাচন কে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর্যায়ে নিয়ে এসেছে।'

তিনি বলেন, 'জকসু নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচন কে আমরা জাতীয় নির্বাচনের মঞ্চ হিসেবে দেখতে চাই না।আমরা দেখেছি যে,ডাকসুর নেতারা ডাকসু নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পরে এখন তারা জাতীয় নির্বাচনের প্রচার প্রচারনায় অংশ নিচ্ছে,ঠিক একইভাবে জকসু তে বিজয়ী হয়ে তারা যে নির্বাচনী প্রচরাণায় অংশগ্রহন করবে না এর নিশ্চয়তা নেই।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি ছাত্র সংগঠন কে বিশেষ সুবিধা দিয়ে জকসু নির্বাচন কে টালমাটাল করার জন্য সম্পূরক বৃত্তি নিয়ে নয়-ছয় করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার প্রভাব থেকে মুক্ত হয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার অনুরোধ জানাচ্ছি।'

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, এজিএস প্রার্থী শাহিন মিয়াসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০