টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম অচল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম টানা দ্বিতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি-বঞ্চিত (৩২–৩৭তম ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের ভূতাপেক্ষ (antidated) পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কলেজে “No Promotion, No Work” কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ প্রভাষক পরিষদ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে।

কলেজের মোট ২৩ জন প্রভাষক ক্লাস নেওয়া, পরীক্ষায় কক্ষ দায়িত্ব পালনসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকেন। ফলে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে অচল হয়ে পড়ে। কোনো বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ পরীক্ষায়ও আন্দোলনকারী শিক্ষকরা দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। এতে পরীক্ষা পরিচালনা কমিটিকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয় এবং বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কক্ষ পরিদর্শক এনে পরীক্ষা পরিচালনা করতে হয়।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজে অবস্থান করলেও কোনো প্রকার দায়িত্ব পালন করেননি। আন্দোলনকারী শিক্ষকরা জানান—দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই কর্মসূচিতে সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসিমুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অনির্বাণ বড়ুয়া। কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা আন্দোলনে সংহতি জানান।

উল্লেখ্য, জেলার আরেক সরকারি প্রতিষ্ঠান—রাঙামাটি সরকারি মহিলা কলেজেও অনুরূপ কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে ওই কলেজের শিক্ষা কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে