তেলের দাম ছাড়াল ১১৫ ডলার, যুদ্ধের উত্তাপে অস্থিরতা বিশ্ববাজারে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দামও প্রায় ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৩ ডলারে পৌঁছেছে। ফলে ব্রেন্ট তেল ইতিহাসের সর্বোচ্চ মাসিক লাভের দিকে এগোচ্ছে।

সংঘাতের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এশিয়ার প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৪ শতাংশ কমেছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে ইরানের হুমকিতে। দেশটি সতর্ক করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালানো হতে পারে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এমন হুমকি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ঝুঁকি তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, উত্তেজনা কমানো না গেলে তেলের দাম আরও বাড়তে পারে। ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বাজার বিশ্লেষক শন ফোলি জানান, ইয়েমেনের হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলাও উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে বাব আল-মানদেব প্রণালি ক্ষতিগ্রস্ত হলে বিশ্বে অতিরিক্ত প্রায় ১০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হতে পারে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ব্রেন্ট তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার। তবে সংঘাত শুরুর পর ১৮ মার্চ তা বেড়ে ১১৯.৫০ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা এবং পাল্টাপাল্টি হুমকির মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের তেল স্থাপনা দখলের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এমনকি তিনি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করাও সহজ হবে বলে দাবি করেন।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩,৫০০ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন, তাদের বাহিনী ‘আমেরিকান সেনাদের জন্য প্রস্তুত’।

বিশ্ব রাজনীতি ও সামরিক উত্তেজনার এই প্রেক্ষাপটে জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা