আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে আসামিপক্ষের আবেদনের পর বিশেষ শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিনটিকে নির্ধারণ করা হয়। শুনানিতে আসামিদের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান, আর প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম. এইচ. তামীম বিচার শুরুর আবেদন করেন।
মামলায় মোট ১৭ আসামির মধ্যে বর্তমানে ১০ জন গ্রেফতার অবস্থায় রয়েছেন। তারা হলেন: তারা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে. এম. আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর-প্রস্তুতিমূলক ছুটিতে); এবং লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। গ্রেপ্তার ১০ আসামিকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। গ্রেফতার আসামিদের আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
অন্যদিকে, পলাতক অবস্থায় রয়েছেন শেখ হাসিনাসহ সাতজন আসামি। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদেরও নাম রয়েছে।