তুমুল লড়াই শেষে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে অবশেষে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, উদ্ধার হওয়া ওই বিমানসেনা বর্তমানে নিরাপদ ও শঙ্কামুক্ত অবস্থায় আছেন।

এর আগে, গত শুক্রবার ইরানের আকাশসীমায় গুলিতে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য নিখোঁজ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। অভিযানের শুরুর দিকেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয়জনকে খুঁজে পেতে সময় লাগে আরও দুই দিন।

এদিকে, নিখোঁজ ওই সেনাকে আটক করতে ইরানও ছিল তৎপর। নিখোঁজ পাইলটকে ধরতে ইরানও ব্যাপক তল্লাশি চালায় এবং তাকে ধরিয়ে দিতে পারলে মোটা অংকের পুরস্কার ঘোষণা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, 'প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ, আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।'

তিনি আরও বলেন, 'উদ্ধার হওয়া ব্যক্তি একজন সম্মানিত কর্নেল এবং দক্ষ ক্রু সদস্য। আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।'

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে শত শত মার্কিন বিশেষ বাহিনীর সদস্য অংশ নেন। তারা ইরানের অভ্যন্তরে গভীরে প্রবেশ করে নিখোঁজ পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

প্রতিবেদন অনুযায়ী, রাতের আঁধারে শুরু হওয়া এই অভিযান শেষ হয় দিনের আলোতে। পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি না চললেও শেষ পর্যন্ত সফলভাবে অভিযান সম্পন্ন হয়।

এই অভিযানে মার্কিন বাহিনী এইচএইচ-৬০ডব্লিউ ‘জলি গ্রিন ২’ উদ্ধার হেলিকপ্টার, এ-১০ ‘ওয়ারথগ’ যুদ্ধবিমান, এইচসি-১৩০ মিড-এয়ার ট্যাংকার এবং এফ-৩৫ স্টেলথ জেট ব্যবহার করে। পাশাপাশি এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ও কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা