যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার এ কথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-র প্রতিবেদনে জানানো হয়, মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবে, ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।

তিনি বলেন, শত্রুপক্ষকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে হবে। এই যুদ্ধের পর এমন একটি নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছাতে চায় ইরান, যাতে ভবিষ্যতে আর যুদ্ধের মুখোমুখি হতে না হয়।

মোহাম্মদ আকরামিনিয়া আরও বলেন, ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে শত্রুকে প্রকৃত অনুতাপে বাধ্য করা জরুরি। এতে শত্রুরা আর কখনো দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। এজন্য প্রতিরোধ সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ইরান আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং শত্রুর হুমকির জবাব দিচ্ছে। তার দাবি, চলমান সংঘাতে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজয়ের মুখে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। অভিযানের শুরুতেই তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি-সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি