২২ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের, বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সরকারকে দেওয়া ৩০ দিনের আল্টিমেটামের মধ্যে আট দিন পার হয়েছে। বাকি আছে ২২ দিন। এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, তবে ইনকিলাব মঞ্চ ৩০ কার্যদিবস সময় দিয়েছে এবং সেই হিসাবেই আন্দোলন এগোবে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ৭ জানুয়ারির মধ্যে শুধু সরাসরি খুনে জড়িত ব্যক্তিরা নয়, এর পেছনে যারা রয়েছে, সবাইকে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। তা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য শেষে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় শাহবাগ মোড়ের এক পাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা সাতটার দিকে কর্মসূচি শেষ করা হয়। পরবর্তী কর্মসূচির ঘোষণা ইনকিলাব মঞ্চের পেজে জানানো হবে বলে জানানো হয়।

হাদি হত্যার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও ইনসাফের পক্ষে আন্দোলন শুরু করেছিলেন। এতে একটি মহল আশঙ্কা করেছিল, তাঁকে হত্যা না করলে ভবিষ্যতে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সীমান্তে লাশ ফেলা কিংবা বিদেশি তাবেদারি আর সম্ভব হবে না। এসব বিষয় এক সূত্রে গেঁথে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

খুনিদের গ্রেপ্তারে সরকারের সদিচ্ছা নেই বলেও অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। তিনি বলেন, হাদিকে গুলি করার ২১ দিন পার হলেও এখন পর্যন্ত খুনের সঙ্গে সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সরকার মোট ১১ জনকে গ্রেপ্তার করলেও তাদের মধ্যে প্রকৃত অপরাধী নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল থেকে সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে সহযোগিতা চাওয়া হবে। যারা দেশের পক্ষে অবস্থান নেয়, তাদের সঙ্গে নিয়ে আন্দোলন জোরদার করা হবে। সহযোগিতা না মিললেও রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে হাদি হত্যার বিচারের জন্য সরকারকে ৩০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন