চাঞ্চল্যকর পরীমনি কাণ্ডে এডিসি সাকলায়েনের বাধ্যতামূলক অবসর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে।

ঢাকার আশুলিয়ার বোট ক্লাবে ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার তদন্তকালে তৎকালীন ডিবি কর্মকর্তা হিসেবে সাকলায়েন শিথিলের নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ২০২১ সালে দায়ের হওয়া মামলার তদন্ত ও পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও তিনি সরকারি দায়িত্বের বাইরে গিয়ে চিত্রনায়িকার সঙ্গে নৈতিকতা পরিপন্থি সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও দাবি করা হয়।

এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা, অভিযোগনামা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়, যার জবাব তিনি দেন।

সব প্রক্রিয়া শেষে তদন্ত প্রতিবেদন ও প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শে চূড়ান্ত অনুমোদন দেন রাষ্ট্রপতি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ