২৪-এর অভ্যুত্থান ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল, কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় : নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

২৪-এর গণ–অভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির নীতিনির্ধারণ–বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের গণ–অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি। ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই এই অভ্যুত্থান হয়েছিল। যে রাজনৈতিক দল দেশকে স্বাধীন করে, তারাই দেশের প্রতিষ্ঠান গড়ে দেয়। কিন্তু স্বাধীনতার পর আমরা সেই সুযোগ হারিয়েছি। জিয়াউর রহমান ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুরোপুরি এগিয়ে নিতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘জুলাই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয়, তাহলে দেশ আরও বিপর্যয়ের দিকে যেতে পারে, আরও ক্ষতির মুখে পড়তে পারে। কারণ, আমাদের দেশের ইতিহাস এটাই বলে। ’৬৯-এর গণ–অভ্যুত্থানের পর ’৭০-এর নির্বাচন হয়েছিল—জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল। কিন্তু তখনকার রাষ্ট্রক্ষমতাসীনরা তা মেনে নেয়নি, যার ফলে দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। আবার ’৯০-এর গণ–অভ্যুত্থানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্বাচিত সরকার সেটি রক্ষা করেনি।’

গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিনির্ভরতা আছে। তাই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিও বদলে যায়। ফলে ব্যবসায়িক গোষ্ঠীও একটি নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করতে শুরু করে।’

এনসিপির রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আমাদের ভিশন–মিশনের সঙ্গে আপস করে রাজনীতি করব না। গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। বৈষম্যবিরোধী নামটি সচেতনভাবেই দেওয়া হয়েছিল, যা আন্দোলনকে জনপ্রিয়তা এনে দেয়।’

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশ আবারও বিপর্যয়ের দিকে যেতে পারে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ