৩১ দফা নতুন বাংলাদেশের রুপরেখা:অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
৩১ দফা নতুন বাংলাদেশের রুপরেখা:অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
A
Admin
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের প্রচার পত্র বিলি শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন। বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে তিনি আরো বলেন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তারেক রহমান বদ্ধপরিকর। ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরে শাসন আমলে সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে সংশয়ে ছিলেন। বর্তমানের তাই হচ্ছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। একটি মহল এ দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া অপ চেষ্টায় লিপ্ত রয়েছে। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিজান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁ উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি নাজমুল করিম ইয়াসিন, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা ইউনুস খাঁন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফসান আদিব, বৈদ্যোরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা আজমাইন আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
তিন জেলায় জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে আশেক মাহমুদ কলেজ
৩১ অক্টোবর, ২০২৬
জামায়াত ছাড়লেন অ্যাডভোকেট হুমায়ুন কবির
৩১ অক্টোবর, ২০২৬
জামালপুরের চার শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
৩১ অক্টোবর, ২০২৬
বেতন-ভাতা নেই, তবু ২৭ বছর ধরে মানুষের নিরাপত্তায় বেলাল
৩১ অক্টোবর, ২০২৬
মিয়ানমার পাচারকালে মিরসরাইয়ে ৩০১ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ৮
৩১ অক্টোবর, ২০২৬
-
তিন জেলায় জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে আশেক মাহমুদ কলেজ
-
জামায়াত ছাড়লেন অ্যাডভোকেট হুমায়ুন কবির
-
জামালপুরের চার শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
-
বেতন-ভাতা নেই, তবু ২৭ বছর ধরে মানুষের নিরাপত্তায় বেলাল
-
মিয়ানমার পাচারকালে মিরসরাইয়ে ৩০১ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ৮
-
সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা
-
শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত পুলিশসহ ১০
-
এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ
-
কুবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডে অংশ নিলেন ৬৩৮ শিক্ষার্থী
-
সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ