জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার নামে ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত

ফ
ফারিয়াজ ফাহিম (জামালপুর প্রতিনিধি)
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:০১:২৪

তরুণদের শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে পাঁচ কিলোমিটার ম্যারাথন। ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন রান’ শীর্ষক এ আয়োজনে অনলাইনে নিবন্ধন করে অংশ নেন ১৬০ জন শিক্ষার্থী।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।

ম্যারাথনে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে স্মরণ করে গণতন্ত্র ও দেশকে ধারণ করার ভাবনা থেকে এ আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পাশাপাশি সুস্থ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু অবকাঠামো নির্মাণের জায়গা নয়, এটি জ্ঞান ও সৃজনশীলতা বিকাশের কেন্দ্র। তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ জীবনধারায় অভ্যস্ত করতে খেলাধুলা ও এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সরওয়ার জাহান, জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং মেলান্দহ থানার কর্মকর্তা মো. ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়।

আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেককে অনলাইনে ১০০ টাকা নিবন্ধন ফি দিতে হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদ, খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা, পরিবহন, নিরাপত্তা ও ব্যক্তিগত ছবি তোলার ব্যবস্থাও রাখা হয়েছিল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট