হুইপ নুরুউদ্দিন অপুর নামে মিথ্যা মানহানিকর বক্তব্যর বিরুদ্ধে প্রতিবাদসভা

শ
শরীয়তপুর প্রতিনিধি (শাহেদ আহমেদ বাবু)
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:০৯:২৩

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় দলের দুই নেতাকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর শরীয়তপুর সদরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি।

বক্তারা বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও ব্যক্তিগতভাবে কাউকে হেয় করা কিংবা মানহানিকর বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে তুলে ধরা উচিত। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক বিষয়। তবে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা প্রয়োজন। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে দেওয়া বক্তব্যে দুই নেতাকে বিএনপি থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। কর্মসূচির ব্যানার ও প্রচারপত্রেও একই দাবি তুলে ধরা হয়।

এ সময় নলমুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আদম আলী খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রশিদ ঢালী, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান সিকদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশের শেষ পর্যায়ে মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের প্রতীকী কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে তাতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানান তাঁরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ