আড়াইহাজারে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর  ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেড এর তত্ত্বাবধানে ৫ শতাধিকেরও বেশি অসহায় ও দুঃস্থ মানুষদেরকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এর পাশাপাশি এই সকল দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমাও বিতরণ করা হয়। বুধবার সকাল ৮ট থেকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মেজর কানিজ ফাতেমা এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

উক্ত চিকিৎসা সেবার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসিসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

এই মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রাপ্ত রোগী এবং এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে  দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এই মেডিকেল ক্যাম্পেইন চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট