‘আমাদের কাউকে দরকার নেই''; মিত্রদের সাড়া না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মিত্র দেশগুলোর সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র যে আহ্বান জানিয়েছিল, তাতে সাড়া দেয়নি তাদের ঘনিষ্ঠ মিত্ররা। বরং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক সংঘাতের পর থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতে রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে নৌ-সহায়তা চান। তবে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ও ইতালিসহ একাধিক দেশ এতে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ সম্পর্কে ইউরোপকে আগাম কিছু জানানো হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়া এমন অভিযানে জার্মানি অংশ নিতে পারে না বলেও স্পষ্ট করেন তিনি।

মিত্রদের এমন অবস্থানে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, 'আমাদের কারো দরকার নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সামরিক শক্তিও সবচেয়ে বড়।'

মিত্র দেশগুলোর প্রতিক্রিয়া যাচাই করতেই মূলত এই আহ্বান জানানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, কো'ন পরিস্থিতিতে কে পাশে দাঁড়ায়, তা বোঝার জন্যই এটি ছিল এক ধরনের পরীক্ষা।'

সূত্র: সিএনএন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা