আমেরিকা–ইসরায়েল পরাজয় স্বীকারের পূর্বে আলোচনা নয়: আয়াতুল্লাহ মোজতবা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছেন। মঙ্গলবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুই মধ্যস্থতাকারী দেশ এসব প্রস্তাব তেহরানে পৌঁছে দিয়েছিল।

প্রথম বৈদেশিক নীতিবিষয়ক বৈঠকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রশ্নে খামেনির অবস্থান ছিল ‘খুব কঠোর ও গুরুতর’। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বৈঠকে খামেনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছে এবং সংঘাতের সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো প্রায় বন্ধ রয়েছে। এই জলপথ চালু করার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আহ্বান তাঁর মিত্ররা প্রত্যাখ্যান করেছে। ফলে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা তীব্র হয়েছে।

ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতা মনে করেন—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজয় স্বীকারে বাধ্য করা এবং ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত শান্তির সময় এখনো আসেনি। রয়টার্সকে ১৪ মার্চ তিনটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের মিত্রদের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের উদ্যোগ ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে।

এদিকে এমন সময় এই তথ্য সামনে এলো, যখন ইসরায়েল দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করেন।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত শুক্রবার আল-কুদস দিবসের র‍্যালিতে অংশ নিতে লারিজানিকে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা যায়। তেহরানে ওই পদযাত্রায় অংশ নেওয়ার সময়ই হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, র‍্যালিতে বোমা হামলা ছিল ইরানের শত্রুদের ‘হতাশার’ বহিঃপ্রকাশ।

রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, এসব হামলা ভয় ও হতাশা থেকেই করা হয়েছে। তাঁর ভাষায়, শক্তিশালী পক্ষ কখনো বিক্ষোভে বোমা হামলা চালায় না; এতে তাদের ব্যর্থতাই স্পষ্ট। তিনি আরও বলেন, ট্রাম্প বুঝতে পারছেন না যে, ইরানের জনগণ সাহসী, শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ; যত চাপ দেওয়া হবে, তাদের সংকল্প ততই দৃঢ় হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা