মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট। তারা ড্রোনটিকে ‘আগ্রাসী শত্রু’র সম্পদ হিসেবে উল্লেখ করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত ড্রোনটি নজরদারি ও নির্ভুল হামলা পরিচালনার জন্য ব্যবহৃত বিশ্বের অন্যতম শক্তিশালী মানববিহীন আকাশযান।
ইরানের সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানান, এ ঘটনাসহ এখন পর্যন্ত মোট ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটি।
বিশেষজ্ঞদের মতে, একটি এমকিউ-৯ রিপার ড্রোন তৈরিতে প্রায় ৩ কোটি মার্কিন ডলার ব্যয় হয়।