আর্দশ শিক্ষকরাই পারে আর্দশ জাতি উপহার দিতে : আবদুল জব্বার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসা হল  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে সদর উপজেলা ও বন্দর উপজেলাধীন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন স্তরের মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সারা দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়ার সঞ্চালনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ  আবদুল জব্বার। এসময় তিনি বলেন "আর্দশ শিক্ষকরাই পারে আর্দশ জাতি উপহার দিতে।„ একজন ব্যক্তি যদি সত্য জানার পরেও সে ব্যক্তি যদি তা গোপন রাখে। কুরআনে আল্লাহপাক তাকে যালেম বলেছে।  এসময় তিনি আরো বলেন পৃথিবীতে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কাউকেই ভয় করা যাবেনা। আমাদের বুকে আল্লাহর ভয়কে লালন করলে দেখবেন দুনিয়ার সমস্ত ভয় দূরে সরে গেছে।

অনুষ্ঠানে প্রধান আলোচনা করেন মেসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় সনদ প্রাপ্ত মাস্টার ট্রেইনারগণ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর এনসিটিবির সহকারী অধ্যাপক ড. মোঃ আবু হানিফ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ  ড. মোহাম্মদ আবু ইউসুফ খান, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা।
এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি