২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন এই ছাত্রদল নেতা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাহি।

ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি দিয়ে একটি পোস্ট করেন শাহজাহান খান। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইলো বাজান।’
ছেলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর জানিয়ে দেওয়া তাঁর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে।

উল্লেখ্য, শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষাকেন্দ্র এবং এসএমএসের মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারা দেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২ জুলাই শুরু হওয়া এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
বোর্ডভিত্তিক ফলাফলে কুমিল্লায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ, বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ।
সদ্য সংবাদ/এসএস