বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, মূল হোতা গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর উত্তরায় ক্লাস ও পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে অপহৃত হওয়া ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল হোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা মামলা দায়েরের পর শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল থানার পদহারা বাইদ গ্রামের কফু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে লামীনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী উত্তরার একটি গার্লস স্কুলে দশম শ্রেণিতে অধ্যয়নরত। তার বাড়ি দক্ষিণখান থানায়। গ্রেপ্তার লামীন ইসলাম গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

এর আগে ২২ এপ্রিল দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মোড় থেকে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, ঘটনার দিন ভুক্তভোগী পরীক্ষার পর বাবার সঙ্গে বাসায় ফিরছিল। এ সময় লামীন ইসলামসহ আরও সাত থেকে আটজন মিলে তাকে বাবার কাছ থেকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নিয়ে যায়।

পরদিন ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের পূবাইল এলাকা থেকে মূল হোতা লামীনকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০