মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে আ. লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১ নভেম্বর, ২০২৬ ১৭:৩১:১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের অভিযোগ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছিলেন তাঁরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবির এই কর্মকর্তা জানান, পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় রোববার মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। তাঁদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধার বাসিন্দারাও রয়েছেন বলে জানিয়েছে ডিবি। রোববার মিরপুর-১০ এবং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ডিসি রাকিব খানের দাবি, মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা এসব কর্মকাণ্ড সমন্বয় করছেন। এ উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আনা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববারের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।

​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী