বাহরাইনে হামলায় ইরান নয়, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত: রয়টার্স

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বাহরাইনে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে ইরানি ড্রোন হামলাকে দায়ী করা হলেও, একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে ইঙ্গিত মিলেছে এই ঘটনায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ বিশ্লেষণটি পর্যালোচনা করেছে।

গত ৯ মার্চ ভোরে, ইরান-সংক্রান্ত উত্তেজনার ১০ম দিনে, বাহরাইনের রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ৩২ জন আহত হন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।

ঘটনার পরপরই বাহরাইন ও ওয়াশিংটন ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছিল। তবে রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, বিস্ফোরণের সঙ্গে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। উল্লেখ্য, ঘটনাস্থল মাহাজ্জা এলাকা একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রটি আকাশে একটি ইরানি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হতাহতের ঘটনা সরাসরি প্যাট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র বা ইরানি ড্রোনের আঘাতে ঘটেনি।

তবে এ পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই ঘটনাস্থলে ইরানি ড্রোনের উপস্থিতির সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে ঘটনাটিকে ঘিরে নতুন করে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা