বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন: ইইউ পর্যবেক্ষক দল প্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণের প্রক্রিয়া সরেজমিনে দেখে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

তিনি জানান, কেন্দ্রটিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করছেন।

ইজাবস বলেন, 'আমরা সকালে ভোট শুরু হতে দেখেছি। আশা করছি, শুধু রাজধানী নয়, সারা দেশে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়ও আমরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করব।'

এ কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে বলেন, 'দীর্ঘদিন পর ভোট দিতে পারছি, খুবই উচ্ছ্বসিত লাগছে। আশা করি, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেশকে সঠিক পথে পরিচালনা করবে।'

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই সব কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতিও লক্ষণীয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর