বাস কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকা-বগুড়া-নওগাঁ রুটে চলাচলকারী একতা সার্ভিসের বগুড়া শহরের ঠনঠনিয়া ও সাতমাথা এলাকার টিকিট কাউন্টার বন্ধ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা জিলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতি।

মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ১০-১২ জন ব্যক্তি পরিবহন শ্রমিক নেতার পরিচয়ে একতা সার্ভিসের কাউন্টার জোরপূর্বক বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। এ সময় দুই থেকে তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে বগুড়াগামী বাসগুলোকে টার্মিনাল ত্যাগে বাধ্য করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একটি অনলাইন চ্যানেলে বগুড়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান শামসুর দেওয়া বক্তব্যে ঢাকা জিলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতাদের বিরুদ্ধে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে। এ ধরনের বক্তব্যে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং অবিলম্বে তা প্রত্যাহার করে দুঃখ প্রকাশের দাবি জানান।

লিখিত বক্তব্যে নেতারা বলেন, ১৯৮৪ সালে মহাখালী বাস টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে ঢাকা জিলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা সুনামের সঙ্গে পরিবহন খাতে শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষা করে আসছেন। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমন্বয়ের মাধ্যমে পরিবহন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তারা জানান, মহাখালী বাস টার্মিনালে একতা সার্ভিস ও বগুড়াভিত্তিক ‘শাহ ফতেহ আলী সার্ভিস’ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী আন্তঃজেলা পরিবহন পরিচালনায় পারস্পরিক সমন্বয় বজায় রাখা হয় এবং কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে। কিন্তু পূর্ব অবগতি ছাড়াই কাউন্টার বন্ধ ও গাড়ি ভাঙচুর করা পরিবহন খাতের শৃঙ্খলা এবং দেশের প্রচলিত আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একতা সার্ভিস বর্তমানে প্রকৃত পরিবহন মালিক-শ্রমিকদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো বিতর্কিত ব্যক্তির সম্পৃক্ততা নেই। বরং অতীতে ক্ষতিগ্রস্ত মালিকদের গাড়িই এ সার্ভিসে পরিচালিত হচ্ছে।

নেতারা বলেন, সরকার পরিবহন খাতে শৃঙ্খলা আনতে কাজ করছে। এমন পরিস্থিতিতে বগুড়া শ্রমিক ইউনিয়নের কিছু ব্যক্তির এ ধরনের কর্মকাণ্ড অনভিপ্রেত। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলেও তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা জিলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইউছুফ মৃধা এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০