বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দোয়া পরিচালনা করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড শাহীনুজ্জামান। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'বেগম খালেদা জিয়া বাংলাদেশের এক অবিসংবাদিত নেত্রী। নব্বইয়ের গণ আন্দোলন থেকে শুরু করে আমরণ পর্যন্ত তিনি গনতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি অক্লান্ত প্রচেষ্টা  চালিয়েছেন। তিনি ছিলেন গনতন্ত্রের আপোষহীন নেত্রী, তিনি আমরণ আগ্রাসন বাদী ভারতের বিপক্ষে কথা বলেছেন। তিনি বলেছিলেন 'এই দেশ আমার, এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না।' এভাবেই তিনি জনগণের মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। তারপরেও তিনি নির্যাতিত হয়েছেন, চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল। ছাত্রজনতার আন্দোলনের ফলে তিনি মুক্তি পেয়েছিলেন। ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে আদর্শ তিনি রেখে গেছেন এই কাজটি আমি করে যাবো।'

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি