বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজনের ওপর হামলার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বগুড়ার সোনাতলা উপজেলায় পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সোনাতলা মিনি স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক রবিউল ইসলাম শাকিল, তার ভাই ফরহাদুদ জামান পলাশ এবং মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াডাঙা গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বেও হুমকি ও উত্তেজনার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

তাদের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় শাকিল, পলাশ ও মিজান সোনাতলা মিনি স্টেডিয়াম মাঠে অবস্থান করছিলেন। এ সময় এক পক্ষের কয়েকজন তাদের সঙ্গে ফোনে কথা বলার পর সংঘবদ্ধভাবে মাঠে এসে হামলা চালায়। হামলায় তারা আহত হন।

ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও চলতি বছরের জানুয়ারিতে একই বিরোধের জেরে পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সে সময় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে তারা জানান।

স্থানীয়রা অভিযোগ করেন, পূর্বের ঘটনাগুলোর সুষ্ঠু সমাধান না হওয়ায় বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে। জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় সোনাতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি