ভারত যদি বাংলাদেশে নজর দেয়… পাকিস্তানের মিসাইল প্রস্তুত আছে: শেহবাজ শরীফের দলের নেতার হুঁশিয়ারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের এক নেতা ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশে ভারতের কোনো খারাপ উদ্দেশ্য বা হামলার চেষ্টা হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে।

কামরান সাঈদ উসমানী নামের ওই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।

একটি ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা চালায় বা খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস করে, তবে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।

তিনি বলেন, বাংলাদেশে যদি ভারত তথাকথিত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা সহ্য করবে না। উসমানীর দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে আবারও তা করবে।

ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে হয়রানি করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

এ প্রেক্ষাপটে তিনি প্রস্তাব দেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে একটি সামরিক জোট গঠন করা। একই সঙ্গে বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও বলেন তিনি।

তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গড়ে উঠলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ