পুরনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে পরোয়ানা জারি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ২১:২৯:৪৭
ছবি: সংগৃহীত

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারও পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানির মামলায় শনিবার এ আদেশ দেওয়া হয়।

বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এ পরোয়ানা জারি করেন। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে মানহানির অভিযোগে মামলাটি করা হয়েছিল। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১৭ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিলেন আদালত। তাঁকে নোটিশ দিতে গিয়ে প্রসেস সার্ভার তাঁর বাড়ি তালাবদ্ধ পান। পরে আদালত হরিয়ানার গুরুগ্রামে তাঁর ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।

মামলাকারী বিকাশ পান্ডের আইনজীবী সমক্ষ শর্মা আদালতকে জানান, ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রেলিয়ায় থাকেন। তবে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।

আদালত জানান, ২০১৯ সালের জুলাই মাসেই প্রথম ধ্রুব রাঠির বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালে বিকাশ পান্ডে এ মানহানির মামলা করেন। ধ্রুব রাঠি তাঁর ইউটিউব চ্যানেলে বিকাশ পান্ডেকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করার পর অভিযোগটি দায়ের করা হয়। সূত্র: দ্য হিন্দু।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ