ভারতে ভয়াবহ হামলার ছক নস্যাৎ, ৭ বাংলাদেশি গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দারা। পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সাতজনই বাংলাদেশি।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পরিকল্পনার অন্যতম মাস্টারমাইন্ড শাব্বির আহমেদ লোনকেও আটক করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, শাব্বির আহমেদ বাংলাদেশে পালিয়ে ছিলেন। দুই মাস ধরে পরিচালিত অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি ও তামিলনাড়ু থেকে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন: বগুড়ার মিজানুর রহমান (৩২), জাহিদুল ইসলাম (৪০), মোহাম্মদ লিটন (৪০), মোহাম্মদ উজ্জ্বল (২৭), উমর ফারুক (৩২), ঝালকাঠির মো. শাফায়েত হোসাইন (৩৪) এবং ঠাকুরগাঁওয়ের রবিউল ইসলাম (২৭)।

দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ২৫টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ৫টি পয়েন্ট অব সেল (পজ) মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং বিভিন্ন পোস্টার উদ্ধার করা হয়েছে।

শাব্বির আহমেদ লোন ২০০৭ সালে কাশ্মীরের শ্রীনগরে একে-৪৭ রাইফেল ও গ্রেনেডসহ গ্রেপ্তার হয়েছিলেন। জামিন পাওয়ার আগে ২০১৮ সাল পর্যন্ত তিনি তিহার কারাগারে ছিলেন।

পুলিশ জানিয়েছে, শাব্বির পরে বাংলাদেশে পালিয়ে যান এবং নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ঢাকা সংলগ্ন একটি আস্তানায় থেকে তিনি লস্করের একটি সেল পরিচালনা করছিলেন।

ভারতের পুলিশ জানিয়েছে, এই চক্র ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। তবে পুলিশের সফল অভিযান সেই পরিকল্পনা নস্যাৎ করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি