ভূমিকম্পে সারাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বংশালের কসাইটুলিতে তিন পথচারী, রাজধানীর মুগদায় এক নিরাপত্তাকর্মী, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু এবং নরসিংদীতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

ভূমিকম্পে আহত হয়ে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ছয় শতাধিক মানুষ। এর মধ্যে প্রায় দুইশজন ভর্তি রয়েছেন। শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা যায়, সারাদেশে সরকারি হাসপাতালে মোট চিকিৎসাসেবা নিয়েছেন ৬০৬ জন, ভর্তি হয়েছেন ১৬৭ জন এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বেসরকারি হাসপাতালগুলোর তথ্য যুক্ত না হওয়ায় আহতের সংখ্যা সহস্রাধিক হতে পারে।

পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন। তাঁরা হলেন রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী ছিলেন বলে পরিবার জানিয়েছে। আব্দুর রহিম লক্ষ্মীপুরের চন্দ্রকোনার বাসিন্দা এবং সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।

মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে মারা যান মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মী। সকাল পৌনে ১১টার দিকে দুর্ঘটনার পর তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে নিহত হয়েছে ১০ মাসের শিশু ফাতেমা। ঘটনাটি ঘটেছে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায়।

নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে ইট পড়ে পাশের বাড়ির ছাদ ভেঙে ওমর (৮), তাঁর বাবা দেলোয়ার হোসেন ও দুই বোন আহত হন। প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বাবা ও ছেলেকে ঢাকায় পাঠানো হলে ওমরকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান।

পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ায় মাটির ঘরের দেয়ালচাপায় কাজেম আলী ভূঁইয়া (৭৫) গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শিবপুর উপজেলার আশকিতলা পূর্বপাড়ায় ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত হন ফোরকান মিয়া (৪৫)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া নয়াপাড়ার নাসিরউদ্দিন (৬৫) ভূমিকম্পের আতঙ্কে স্ট্রোকে মারা যান বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। সংস্থাটি এটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার