বিএনপির কাউন্সিলর থেকে এমপি: সকল স্থানে প্রস্তুত একাধিক প্রার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বিএনপির কাউন্সিলর থেকে এমপি: সকল স্থানে প্রস্তুত একাধিক প্রার্থী

নারায়ণগঞ্জে আগামী স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোরদারভাবে প্রস্তুতি নিচ্ছে। জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রার্থী ইতোমধ্যেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

বিএনপি নেতাদের মতে, কাউন্সিলর পদ থেকে শুরু করে এমপি পদে পর্যন্ত দলীয় ক্ষমতা পুনরুদ্ধারে দৃঢ় প্রত্যয় নিয়ে তারা মাঠে আছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি-সহ জেলা ও উপজেলা শাখার নেতারা নিশ্চিত করেছেন, দলীয় প্রতিটি আসনে শক্তিশালী ও নির্বাচনী সক্ষম প্রার্থী তালিকাভুক্ত করা হবে।

বিএনপির সিনিয়র নেতারা বলেন, আমরা কাউন্সিলর থেকে এমপি পর্যন্ত প্রতিটি আসনে প্রস্তুত হচ্ছি। বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় কর্মীদের সঙ্গে পরামর্শ চলছে, তাদের মধ্যে থেকেই আমরা সর্বোত্তম প্রার্থী বাছাই করব।

দলীয় নেতাকর্মীরা জানান, এবারের নির্বাচন শুধু জয়ের জন্য নয়, দলের ধারাবাহিকতা বজায় রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মনোনয়ন প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বন করা হবে।

বিএনপির স্থানীয় নেতারা ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ, জনমত সংগ্রহ ও সভা-সমাবেশ শুরু করেছেন। কাউন্সিলর প্রার্থীরা স্থানীয় জনগণের সাথে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, আমরা এমপি পদে এমন প্রার্থী চাই, যারা জনগণের পাশে থেকে কাজ করতে পারবে এবং জাতীয় পর্যায়ে দলের স্বার্থ রক্ষা করবে। দলের নেতাকর্মীদের খোঁজ খবর রাখবে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা পাওয়া যাবে। দলীয় প্রস্তুতি বাড়লেও প্রতিপক্ষকেও বিএনপি অবজ্ঞা করছে না। তাই মাঠে সক্রিয়তা বাড়ানো এবং জনসাধারণের আস্থা অর্জনই হবে বড় চ্যালেঞ্জ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা আমাদের সকল ক্ষেত্রে প্রার্থীদের নিয়ে মাঠে আছি। সকল স্থানেই আমাদের একাধিক শক্ত প্রার্থী আছে। দল যাকে পছন্দ করবে দায়িত্ব দেবে সেই নির্বাচন করতে পারবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট