বিনিয়োগ সহজীকরণে অগ্রগতি উল্লেখযোগ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

সভার সভাপতি লুৎফে সিদ্দিকী বলেন, 'বাস্তবায়ন আর পারস্পরিক জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।'

সভায় জানানো হয়, ১০০ শতাংশ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য ‘ফ্রি অব চার্জ’ আমদানিতে কোটার বিধান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে নীতিতে অন্তর্ভুক্ত হবে। এ পদক্ষেপে রপ্তানিমুখী শিল্পের ব্যয় কমবে ও প্রতিযোগিতা বাড়বে।

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ, ঝুঁকি ব্যবস্থাপনা সফ্‌টওয়্যার চালু ও বিপজ্জনক পণ্যের সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বিজনেস পোর্টালের দ্বিতীয় ধাপ ডিসেম্বরের মধ্যে চালুর কথা রয়েছে, যাতে ২৯টি সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক বন্দরের আশপাশের শাখায় রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু করেছে এবং ২৪ ঘণ্টা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যবসায় লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

এছাড়া, বিডা এখন মাসিকভাবে সব বিনিয়োগ সংস্থার প্রকল্প তথ্য সংগ্রহ করছে, যাতে বিনিয়োগ প্রবণতা ও বাস্তবায়নের অগ্রগতি বিশ্লেষণ করা যায়।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সদ্য সংবাদ/এমটি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’