বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি নতুন অধ্যাদেশ অনুমোদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দেশের বনসম্পদ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’ পাস হয়।

প্রায় এক শতক ধরে কার্যকর 'The Forest Act, 1927'–এর অপ্রতুলতা ও সমসাময়িক পরিবেশগত চ্যালেঞ্জের কারণে নতুন বন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। নতুন আইনে প্রাকৃতিক বন রক্ষা, বনভূমির সীমানা সংরক্ষণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং, অবৈধ দখল রোধ, অবক্ষয়িত বন পুনরুদ্ধার এবং আগ্রাসী প্রজাতি নিয়ন্ত্রণের মতো বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া কর্তনযোগ্য ও কর্তন নিষিদ্ধ বৃক্ষের তালিকা হালনাগাদের ব্যবস্থাও রাখা হয়েছে।

বন্যপ্রাণী আইন, ২০১২ বাস্তবায়নে মাঠপর্যায়ের সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক নীতিমালার পরিবর্তন বিবেচনায় নতুন ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদিত হয়েছে। নতুন আইন অনুযায়ী শিকার, পাচার, হত্যা ও বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় হবে। বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় বিশেষ ব্যবস্থা, বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন, গবেষণা, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ জোরদার করা হবে। পাশাপাশি মানুষ-বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে এবং সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষজ্ঞ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করতে ‘বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড’ গঠনের বিধান রাখা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন দুটি অধ্যাদেশ দেশের পরিবেশগত নিরাপত্তা বাড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই প্রকৃতি সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে