বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৮
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৮
A
Admin
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৮
বন্দর প্রতিনিধি: বন্দরে ওয়ারেন্টেভূক্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার রুপালী আবাসিক এলাকাস্থ ত্রিবেনী ব্রীজ এলাকার মৃত কাইল্লা আক্তার মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিকুল ইসলাম (৪৫) একই থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাছির মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মহসিন ওরফে মুইচ্ছা (৩৫) বন্দর বাজার এলাকার মামুন মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ১৪(৯)২৫ নং মামলার এজাহারভূক্ত আসামী রনী (২২)। এ ছাড়াও অপরধৃতরা হলো সুদূর ঝালকাঠি জেলার বানাইহাট খালেক হাওলাদারের ছেলে হাসিব (২৪) সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকার মোতালেব মিয়ার ছেলে মুন্না (২৭) বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে বিজয় হোসেন (২৫) নবীগঞ্জ এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে হৃদয় (২৫) ও সুদূর ময়মনসিংহ জেলার কুলচরিত্র থানার চর নিয়ামত এলাকার নিজাম উদ্দিন খানের ছেলে রফিকুল ইসলাম খান (৪০)। গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে শফিকুল ইসলাম ও মহসিনকে পৃথক ওয়ারেন্টে ও অপরধৃত রনিকে বন্দর থানার দায়েরকৃত নিয়মিত মামলা ও বাকি ৫ জনের মধ্যে হাসিব, হৃদয় ও রফিকুল ইসলাম খানকে ৫৪ ধারায় এবং মুন্না ও বিজয়কে পুলিশ আইনের ৩৪ ধারায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন
১ নভেম্বর, ২০২৬
জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী
৩১ অক্টোবর, ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রাব্বি
৩১ অক্টোবর, ২০২৬
মিরসরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৮০০ শিক্ষার্থী
৩১ অক্টোবর, ২০২৬
গোপালগঞ্জে প্রবেশের সময় হেলমেট পরলেন জামায়াতের নেতা-কর্মীরা
৩১ অক্টোবর, ২০২৬
-
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি সরকার
-
সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
-
মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
-
মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা
-
শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন
-
হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
-
পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০
-
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড
-
ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
-
জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী