বন্দরে এখন আতঙ্কের নাম মিনি তেলের পাম্প
বন্দরে এখন আতঙ্কের নাম মিনি তেলের পাম্প
A
Admin
বন্দরে ছোট ছোট দোকানে কিংবা আবাসিক ভবনের নিচে ফিলিং স্টেশনের মতো খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে চোরাইকৃত ডিজেল, পেট্রল, অকটেন। অথচ এগুলোর নেই কোনো ডিলারশিপ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। জ্বালানি তেল বিক্রির এ ব্যবস্থা পরিচিতি পেয়েছে 'মিনি তেল পাম্প' নামে। এসব পাম্পে অবৈধ উপায়ে চোরাই ও ভেজাল তেল যেমন সরবরাহ হচ্ছে তেমনি তৈরি হয়েছে নিরাপত্তাঝুঁকিও।
বন্দর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে ও আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রির এ ধরনের অন্তত ২৫টি মিনি তেলের দোকান গড়ে উঠেছে। আরও কয়েকটি দোকানে মেশিন বসিয়ে চালুর অপেক্ষায়। অথচ পেট্রোলিয়াম সংক্রান্ত আইন অনুসারে জ্বালানি তেল পেট্রোল
ডিজেলের ব্যবসার জন্য বিস্ফোরক পরিদপ্তরের পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নিরাপত্তার কারণে ২০১৫ সাল থেকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞাও আরোপ রয়েছে।
সরেজমিন দেখা যায়, বন্দর উপজেলার ফরাজিকান্দা বাজার, কল্যান্দী বাসস্ট্যান্ড, বন্দর রেললাইন, নবীগঞ্জ, ধামগড় বাজার, গোকুলদাসেরবাগ, ফুলহর, মদনপুর, দেওয়ানবাগসহ বিভিন্ন আবাসিক এলাকার সামনে অবৈধ ভাবে গড়ে তোলেছে মিনি তেলর পাম্প। কিছু কিছু স্থানে ডিসপেন্সার মেশিন বসিয়ে খেয়াল খুশি মত ডিজেল, পেট্রল, অকটেন বিক্রি করা হচ্ছে। একই অবস্থা দেখা গেছে মদনপুর, দেওয়ানবাগ ও ফুলহর বাজারেও। এসব মিনি পাম্পের সামনে তেলের ব্যারেল স্তুপ করে রাখতে দেখা গেছে। এ উপজেলায় এ ধরনের মিনি পাম্প হয়েছে কয়েক বছর আগে। প্রথম দিকে দু একটা থাকলেও নিয়মনীতি বালাই না থাকায় প্রতিনিয়ত নতুন নতুন তেল পাম্প গড়ে উঠছে। উঠে তবে বিস্ফোরক পরিদপ্তর, দপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা সমকালকে নিশ্চিত করেছে এ ধরনের ব্যবস্থাপনায় তেল বিক্রির কোনো অনুমতি কাউকে দেয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরে অবৈধ এক তেল দোকানী জানায়, বিস্ফোরক অধিদপ্তরে আবেদন করেছি কিন্তু অনুমোদন এখনো পাইনি। ফায়ার সার্ভিসের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু তেল বিক্রির অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এলাকাবাসী জানায়, এসব মিনি তেলের দোকান গুলোতে মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জানায়, মিনি তেল দোকান স্থাপনে আমাদের দপ্তর থেকে কাউকে অনুমতি দেয়া হয়নি। এসব পাম্পগুলো পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন
১ নভেম্বর, ২০২৬
জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী
৩১ অক্টোবর, ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রাব্বি
৩১ অক্টোবর, ২০২৬
মিরসরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৮০০ শিক্ষার্থী
৩১ অক্টোবর, ২০২৬
গোপালগঞ্জে প্রবেশের সময় হেলমেট পরলেন জামায়াতের নেতা-কর্মীরা
৩১ অক্টোবর, ২০২৬
-
তাহসিফের মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা দিশা নামে তরুণী গ্রেপ্তার
-
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি সরকার
-
সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
-
মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
-
মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা
-
শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন
-
হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
-
পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০
-
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড
-
ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি