৪৭তম ইবি দিবসে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’টি পর্বে অনুষ্ঠান পরিচালনা করে। সকালে প্রথম পর্বের অংশ হিসেবে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র‍্যালি শেষে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল।

শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’টি পর্বে অনুষ্ঠান পরিচালনা করে। সকালে প্রথম পর্বের অংশ হিসেবে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র‍্যালি শেষে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দ্বিতীয় পর্বে আয়োজিত আলোচনা সভায় অংশ নিলেও বিভিন্ন অভিযোগ তুলে অনুষ্ঠানে অসন্তোষ প্রকাশ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, মিঠুন, স্বাক্ষর, তৌহিদ, রিফাত, সাবিক, আবিদ, নিলয় প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ শহীদ জিয়াউর রহমানের গৌরবান্বিত ইতিহাসের কথা স্মরণ করে বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রপতি নন, তিনি দেশের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনার জন্য কাজ করেছেন। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, যা স্বাধীনতার পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত এবং জিয়াউর রহমানের হাত ধরে গড়া। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবচেয়ে বঞ্চনার শিকার হল জিয়াউর রহমান হল ও খালেদা জিয়া হল। এখানে অর্থের অভাব আছে, লোকবল কম আছে, সংকট আছে এবং আবাসিক শিক্ষার্থীরা সুবিধা থেকে বঞ্চিত। অর্থের বরাদ্দ যথাযথভাবে দেওয়া হয় না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানকে যে স্মরণ করা হচ্ছে, তা নামমাত্র মনে হচ্ছে। বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা চলছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন কেবল নামমাত্র একটি প্রোগ্রাম করেছে। আমাদের দাবির প্রেক্ষিতে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে এবং একটি প্রদর্শনী (ইরানি প্রদর্শনী) রয়েছে; সেখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কর্মকাণ্ডে আমরা সংক্ষুব্ধ।

আলোচনা সভা বর্জনের বিষয়ে তিনি বলেন, প্রশাসনের আয়োজন গতবছরের চেয়ে খারাপ হয়েছে। আমরা হলে ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নাম ও ছবি বাদ দেওয়া শিক্ষার্থীদের প্রতি অপমানজনক। তিনি আরও বলেন, কেক কাটার সময় বিশৃঙ্খলা হয়েছে এবং আমাদের শুধু নামমাত্র ডাকা হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয় আজ পিছিয়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো দিনে প্রশাসনের অবহেলা ও উদাসীনতা অগ্রহণযোগ্য। তাই আমরা আনুষ্ঠানিকভাবে আলোচনাসভা বর্জনের সিদ্ধান্ত নিই।

এর পরে সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে শাখা ছাত্রদল। এতে গান, কবিতা, নৃত্য ও নাটক পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

সদ্য সংবাদ/ এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ