জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের রাজা আকাশ– রানী ফারিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা–রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার এবং রানি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)।

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বর সংলগ্ন র‍্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার হাসান নাঈম রাজা–রানী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ব্যাচ থেকে মোট ভোট প্রদান করেন ৪৪৫ জন। এর মধ্যে ৩৮৮ জন স্বশরীরে এবং ৫৭ জন অনলাইনে ভোট দেন।

রাজা পদে মোট ৪২৭টি এবং রানি পদে ৪২৭টি ভোট কাস্ট হয়।  সর্বোচ্চ ২৪৪ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ২৮৬ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন ১৩৯ ভোট।

নির্বাচন প্রসঙ্গে সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানী নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।”

প্রধান নির্বাচন কমিশনার ও তুলনামূলক সাহিত্য বিভাগের প্রভাষক হাসান নাঈম বলেন, “নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করছি, দিনের পুরোটা সময় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার