ক্যাম্পাস

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদন শুরু

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদন শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)’–এ এক সেমিস্টারের শিক্ষার্থী বিনিময় (স্টুডেন্ট এক্সচেঞ্জ) প্রোগ্রামে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। বুধবার (১৭ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে উপাচার্যের নির্দেশের পরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

নোবিপ্রবিতে উপাচার্যের নির্দেশের পরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে একাডেমিক ভবন-১ থেকে বিবি খাদিজা হল পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ সাময়িকভাবে বন্ধ করে নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সড়ক নির্মাণকাজে নিম্নমানের (সি-গ্রেড) ইট এবং ঘাস ও মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছিল। এর আগে ব্যবহৃত ইটের মান নিয়ে প্রশ্ন উঠলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী সংশ্লিষ্ট ইটগুলো ফেরত নেওয়ার নির্দেশ দেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু ইট সরিয়ে নিলেও বাকি অংশের ওপর পুনরায় কাজ শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে রোটার্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

কুবিতে রোটার্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোটার্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে “স্পিক-আপ: বিল্ডিং ভয়েসেস, ইনস্পায়ারিং ইমপ্যাক্ট” শীর্ষক শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে ফুটসাল ও বাস্কেটবল দলের দুই খেলোয়াড়সহ ৩ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ

জাবিতে ফুটসাল ও বাস্কেটবল দলের দুই খেলোয়াড়সহ ৩ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ

মঙ্গলবার বিকেলে প্রক্টর বরাবর দেওয়া আবেদনে সানি অভিযোগ করেন, সোমবার রাতে হলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে তিনি মুক্তমঞ্চে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচ দেখতে যান। সেখানে একটি রম্য বিতর্ক অনুষ্ঠান চলায় খেলা সম্প্রচার শুরু হতে দেরি হয়। এ সময় দর্শকরা খেলা চালুর দাবি জানান। আবেদনে তিনি বলেন, রাত ১০টা ৫৮ মিনিটের দিকে খেলার পর্দা বন্ধ হয়ে গেলে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ মঞ্চ থেকে ঘোষণা দেন—মঞ্চ থেকে সবাই না নামলে খেলা চালু করা হবে না। এ সময় তিনিও খেলা চালুর আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
ইবির সমাজকল্যাণ বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

ইবির সমাজকল্যাণ বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনজন প্রার্থী আবেদন করেন। তবে আজ বুধবার নির্ধারিত নিয়োগ বোর্ডে মাত্র দুজন প্রার্থী উপস্থিত হন। ফলে নিয়োগ বোর্ডের শর্ত পূরণ না হওয়ায় বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ৩০ জুনের আগে নিয়োগ সম্পন্ন না হলে পদটি বাতিল হয়ে যেতে পারে বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুবির ৬ শিক্ষার্থী

৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুবির ৬ শিক্ষার্থী

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে এক হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এ ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংস ২০২৬-এ দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি

টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংস ২০২৬-এ দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংস ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ২৪ জুন ২০২৬ প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১–৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে নোবিপ্রবি। টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংস বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করে। এবারের র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবির এ অর্জন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অবস্থানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে চায়ের দোকানির টাকা আত্মসাতের অভিযোগ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে

ইবিতে চায়ের দোকানির টাকা আত্মসাতের অভিযোগ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসসংলগ্ন জিয়া মোড় এলাকার চায়ের দোকানি ববিতা খাতুনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিভিন্ন ঘটনায় আলোচিত ও শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে। সম্প্রতি ববিতা খাতুনের কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে। ভুক্তভোগী ববিতা খাতুন জিয়া মোড়সংলগ্ন শহীদ আনাস হলের সামনে লিচুবাগান এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করেন।

২৫ জুলাই, ২০২৬
কুবির ৬ কর্মচারীর শাস্তি অবৈধ ঘোষণা আদালতের

কুবির ৬ কর্মচারীর শাস্তি অবৈধ ঘোষণা আদালতের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ নির্বাচন-২০২৩-এর প্রকাশিত ভোটার তালিকাকে অবৈধ ঘোষণা করেছে আদালত। পাশাপাশি ৬ কর্মচারীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ। গত ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মো. মহসিন স্বাক্ষরিত এক সাধারণ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, মিথ্যা তথ্য প্রচারসহ বিভিন্ন অনিয়মে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপ ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ ঘিরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অদ্য ২৪ জুন ২০২৬ থেকে এ নির্দেশনা কার্যকর থাকবে। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবি ছাত্রীকে অপহরণের চেষ্টা, চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে রক্ষা

নোবিপ্রবি ছাত্রীকে অপহরণের চেষ্টা, চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে রক্ষা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্রী অপহরণচেষ্টার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সম্ভ্রম ও প্রাণ বাঁচাতে চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে তিনি আহত হন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঠক্কর এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ১২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভ এবং সদস্য সচিব হয়েছেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশার। বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে