ক্যাম্পাস
আ. লীগ-ছাত্রলীগের বিচারের দাবি জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
গুম, খুন ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, “আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের পদক্ষেপ এখনো যথেষ্ট দৃশ্যমান ও কার্যকর নয়।
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজের মসজিদে জোহরের নামাজ আদায় করতে গেলে তাদের ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। পরে একাধিক দফায় মারধরের ঘটনা ঘটে। তিনি আরও দাবি করেন, পরবর্তীতে তিনি কলেজে গেলে প্রবেশপথেও আবার হামলার শিকার হন। তবে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কুবিতে পর্দা নামল আন্তঃবিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের
শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। যুক্তির তলোয়ার আর কূটনীতির ঢাল হাতে দুই দিন লড়েছেন প্রতিনিধিরা। কেউ হয়েছেন রাশিয়ার প্রতিনিধি, কেউ সৌদি আরবের, আবার কেউ কোনো ছোট্ট দেশের একমাত্র কণ্ঠস্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষ যেন দুই দিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট এক জাতিসংঘে। সম্মেলনে দুটি কমিটিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কুবি শিক্ষার্থীর বাসায় চুরি, স্বর্ণ-নগদ লুট
ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে তিনি টিউশনে ছিলেন। তার মা মাগরিবের নামাজের আগে বাসা থেকে বের হন। এ সময় পাশের বাসার এক বাসিন্দা তাদের বাসার দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। একই সঙ্গে পাশের বাসার দরজাও বাইরে থেকে আটকানো ছিল। পরে তিনি ফোনে বিষয়টি জানালে তারা বাসায় ফিরে চুরির ঘটনা নিশ্চিত হন।
অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগ
সহায়তার পরিবর্তে দক্ষতা উন্নয়নের মাধ্যমে অনাথ শিশুদের স্বনির্ভর করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘আলোর ক্যানভাস’। কুমিল্লার একটি বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের নিয়ে শুরু হওয়া এ উদ্যোগে নিয়মিত আর্ট ও পেইন্টিং প্রশিক্ষণের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশ এবং ভবিষ্যতে আয়মুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
কুবি ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে তাজওয়ার-আবির
সদ্য মনোনীত সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, ‘এই পদে আসার আনন্দের চেয়ে এর দায়িত্বটাই এখন বেশি অনুভব করছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারব। আমার এবং আমার কমিটির মূল লক্ষ্য থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা আরও বিকশিত করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।’
কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই; লড়াই করে বাঁচতে চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কোটা না মেধা—মেধা, মেধা’ এবং ‘বিচার চাই, বিচার চাই; খুনি হাসিনার বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।
গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা,আহত শিক্ষার্থী-স্টাফ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পরিবহন বিভাগের এক কর্মী আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার গঙ্গানগরের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গভীর রাতে জাবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের গভীর রাতে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র্যাগিং করার অভিযোগ উঠেছে একই বিভাগের একদল সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জন শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীরাও প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে প্রশাসন। শনিবার (৪ জুলাই) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে
খাবারের প্লেটে নারীর ছবির স্টিকার, তোলপাড় চবিতে
হৃদয় মিয়া জানান, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খেতে বসে মাছ প্লেটে নেওয়ার সময় একটি স্টিকার দেখতে পান। পরে লক্ষ্য করেন, তাতে এক নারীর নকশাকৃত ছবি এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ডাইনিংয়ের ব্যবস্থাপককে জানালে তিনি ধারণা দেন, রান্নার কাজে ব্যবহৃত মসলার প্যাকেট থেকে স্টিকারটি অসাবধানতাবশত খাবারে চলে এসেছে। ঘটনার পর হলের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। তিনি বলেন, খাবারে এ ধরনের বস্তু পাওয়া অত্যন্ত দুঃখজনক। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে অবহেলার ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
পদোন্নতি বোর্ডের দাবিতে ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির কর্মকর্তারা
দীর্ঘদিন ধরে পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ার প্রতিবাদে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ ঘোষণা এবং উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাস সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন।
কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ জুলাই) কোটবাড়ির স্বপ্নচূড়া রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, সকাল সাতটায় রিপোর্টিং ও হ্যাইকিং এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের যাত্রা। এরপরে আত্মউন্নয়নমূলক সেশন ও দীক্ষা প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে খাওয়ার পরিবেশন ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।