ক্যাম্পাস
বেরোবিতে বেরোবিতে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত, র্যাগিংমুক্ত ক্যাম্পাসের আশ্বাস উপাচার্যের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), রংপুরের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথকভাবে এ আয়োজন করে।
ঢাবিতে বহিরাগতদের অনিয়ন্ত্রিত উল্লাস, দুর্ঘটনায় আহত সর্বমিত্র চাকমা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনার ম্যাচ শেষে বহিরাগতদের উল্লাসের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। এ ঘটনায় তার পা, হাঁটু ও মাথায় আঘাত লেগেছে। ভেঙে গেছে ব্যবহৃত চশমাও। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনার ম্যাচ শেষে স্যার এ এফ রহমান হলের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় বহিরাগতদের একটি দল হঠাৎ তার বাইকের সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। ঘটনার পর প্রক্টরিয়াল টিম কয়েকজনকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) পরীক্ষার বিভাগীয় চূড়ান্ত ফলাফলে টানা তিন শিক্ষাবর্ষ ধরে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের সর্বশেষ তিন শিক্ষাবর্ষের ৫৭টি বিভাগীয় চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে ৪৪ টিতেই ছাত্রীরা প্রথম স্থান অর্জন করেছেন।
ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক: ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনিনের বিতর্কিত নিয়োগ যাচাই-বাছাই করে দেখতে ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
জাবি মেডিকেল সেন্টারের ওষুধ গরমিল: তদন্তে ৪ সদস্যের কমিটি, স্টোর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারের ওষুধের মজুদে গরমিলের অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তদন্ত কার্যক্রমের স্বার্থে মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নুর-এ-কামালকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
বেরোবিতে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কবর জিয়ারত, শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বৃক্ষরোপণ এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় শহীদের বাবা, ভাই, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, আহত শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বারবার প্রাণহানি তবুও মিলছে না নিরাপদ কর্মপরিবেশ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন ভবনের নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের কাজ করতে হচ্ছে। হেলমেট, সেফটি হারনেসসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাবে বিভিন্ন সময়ে একাধিক শ্রমিক আহত ও নিহত হওয়ার ঘটনায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জুলাই শহীদ দিবসে কুবিতে চিত্তনামার মোমবাতি প্রজ্জ্বলন
জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য ও সামাজিক সংগঠন ‘চিত্তনামা’র উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন, গান, কবিতা আবৃত্তি ও শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সাঈদ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। কর্মসূচির শেষ পর্বে অনুপ্রেরণামূলক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।
কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচার দাবি
সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তিনি দাবি করেন, প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং ৩৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো ভোগান্তির মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী দল যেন দেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, এক বছর পার হলেও সাজিদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত বা জবাবদিহিতা নিশ্চিত হয়নি। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তিনি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, সাজিদ আব্দুল্লাহর মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এক বছরেও মামলার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেরোবির নতুন ট্রেজারার জবি অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার
দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে অবশেষে নতুন ট্রেজারার পেল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার।
হত্যাকাণ্ডের একবছর: সাজিদের কবর জিয়ারত শাখা ছাত্রশিবিরের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের পর প্রথমমৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে শাখা ছাত্রশিবির।