ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাসের দাবি কুবি ছাত্রদলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাসের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে শাখা ছাত্রদল।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নূরুল করিম চৌধুরীর কাছে এ আবেদনপত্র জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

আবেদনে তারা উল্লেখ করেন, ঈদের ছুটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে নিজ বাড়িতে যান। এ সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির কারণে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করলে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'অনেক শিক্ষার্থী দূরদূরান্তে বাড়িতে যাবে। তারা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে চিন্তা থেকেই আমরা বিভাগীয় শহরে বাস চালুর দাবি জানিয়েছি।'

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে। আমরা চাই ঈদযাত্রায় সব শিক্ষার্থী নিরাপদে বাড়ি ফিরুক। সে লক্ষ্যেই প্রশাসনের কাছে এই দাবি জানিয়েছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী