শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপ-২০২৬-এর খেলা বড় পর্দায় প্রদর্শনের প্রস্তাব দিয়েছে কুবি শাখা ছাত্রদল।

সোমবার (৮ জুন) দুপুরে প্রশাসনিক সহযোগিতা ও অনুমোদনের জন্য রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের অন্যতম জনপ্রিয় আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একসঙ্গে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সে উদ্দেশ্যে ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপের সব ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিতে ইচ্ছুক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আয়োজনটি পরিচালনা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার বলেন, “ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও মিলনমেলার নাম। সেই বিশ্বকাপের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ আমাদের প্রিয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি, যাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে এবং ক্যাম্পাসে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “তারা আজ আমার কাছে আবেদনপত্র দিয়েছে। আমি উপ-উপাচার্য বরাবর আবেদনপত্রটি পেশ করেছি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী