ইরাসমাস প্লাস প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আন্তর্জাতিক Erasmus+ প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর এ সফরের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।

গত রবিবার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত ১৫ দিনের সফরে তিনি ফিনল্যান্ড ও সুইডেন অবস্থান করবেন। সেখানে তিনি Erasmus+ প্রকল্পের আওতায় আয়োজিত “RESHAPE (Regenerating Socio-Cultural Sustainability and Planetary Wellbeing in Higher Education: Global Partnership)” শীর্ষক কর্মসূচিতে অংশ নেবেন।

এতে আরও বলা হয়, সফরের সব ব্যয় Erasmus+ প্রকল্প থেকে বহন করা হবে। এ সফরে বাংলাদেশ সরকার কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। এছাড়া সফর শেষে দেশে ফিরে উপাচার্য যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

সফরকালীন সময়ে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে বৈশ্বিক অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। Erasmus+ এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি বলেন, এই সফরের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে। সকলের দোয়া কামনা করছি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি