ক্যাম্পাস
নোবিপ্রবিতে ফের র্যাগিং: শারীরিক হেনস্থার অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র্যাগিংয়ের মাধ্যমে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) মেহরাজ হোসেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সকালে একটি ফুটবল প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে তাদের ব্যাচ থেকে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের লাঞ্চ বিরতিতে ১৮ ও ১৯ ব্যাচের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী ক্লাসে প্রবেশ করে অনুপস্থিতির কারণ জানতে চান।
দুই দশকেও হয়নি নিজস্ব সাব-স্টেশন, বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে কুবি
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের আবাসিক শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, 'গরম শুরু হওয়ার পর থেকে হলে বিদ্যুতের সমস্যা অনেক বেড়েছে। বিশেষ করে দুপুরের সময়ে, যখন শিক্ষার্থীদের অধিকাংশ একাডেমিক কাজ থাকে, তখনই বেশি বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকলে হলের ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিদ্যুৎ ফিরে এলেও পুনরায় সংযুক্ত হতে অনেক সময় লাগে। বর্তমানে একাডেমিক কার্যক্রমের অনেক কিছুই অনলাইননির্ভর হওয়ায় এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।'
বর্ণিল আয়োজনে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে বর্ষবরণ উৎসব পালিত
মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর শুরু হয় উৎসবের দ্বিতীয় অংশ। এ পর্বে শিক্ষার্থীরা গান, নাচ, স্বরচিত গল্প বলা এবং কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের সৃষ্টিশীল প্রতিভা তুলে ধরেন। তৃতীয় পর্বে বাদ্যযন্ত্রের মূর্ছনায় মেতে ওঠে পুরো বিভাগ। আসরের নামাজের বিরতির পর ফোক ও ব্যান্ড সংগীতের সুরের মূর্ছনায় উৎসবের সমাপ্তি ঘটে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এই বর্ণিল আয়োজনের পর্দা নামে।
জাবি ও চীনের হুবেই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. লিউ জিয়ানপিং এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফরমেশন, দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
কুবিতে ছয় অনুষদে নতুন ডিন নিয়োগ
অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিনদের নিয়োগের মেয়াদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ (সংশোধিত আইন-২০১৩) অনুযায়ী শেষ হওয়ায় এবং গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভায় ডিন নিয়োগের বিষয়ে গৃহীত সিদ্ধান্তক্রমে আইন বিশেষজ্ঞের মতামত না আসা পর্যন্ত নিম্নে বর্ণিত অধ্যাপকগণকে ডিন হিসেবে দায়িত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেছেন।
কুবিতে আইকিউএসির নবীন বরণ: তৃতীয় দিনে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের অংশগ্রহণ
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দিন , প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সামিমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনুপস্থিত নোবিপ্রবি: তহবিল সংকট নয় বলছে প্রশাসন
চলমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ৪-৬ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস এবং বাস্কেটবল দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট থাকছে যা শেষ হবে ৬ মে।
জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে তিন বিষয়ে জবি উপাচার্যের তাৎক্ষণিক সিদ্ধান্ত
পরিদর্শনকালে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব শিক্ষার্থীদের দীর্ঘদিনের তিনটি দাবি উপাচার্যের সামনে তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি, আসনসংখ্যা বাড়ানো এবং ব্যাগ সংরক্ষণের সুবিধা নিশ্চিত করা। দাবির প্রেক্ষিতে উপাচার্য কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন। পাশাপাশি আসন সংকট নিরসনে ২০০টি নতুন আসন বৃদ্ধি করার জন্য পরদিন থেকেই কাজ শুরু করার নির্দেশনা দেন তিনি।
উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আসছে জাবি ক্যাম্পাস
জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম লিখন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে জাকসুর প্রশাসনকে সঙ্গে নিয়ে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের ওপেন স্পেসগুলোতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই নিশ্চিত করতে শুরু থেকে কাজ চলছিল। অবশেষে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করা হয়েছে।
কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদী, সাধারণ সম্পাদক এনায়েত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।
ঢাবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ডাকসু নেতারা
ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর হলের প্রধান ফটকে এ ঘটনা ঘটলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটানোর অভিযোগে অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি দাবি করে সম্প্রতি একটি ব্যানার টানানো হয়েছিল। মুহসীন হল সংসদের উদ্যোগে লাগানো ওই ব্যানারটি রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
ইবিতে জাতীয় বিজ্ঞান উৎসবের প্রথম দিন
সোমবার (১১ মে) দুপুরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শাহনাজ খান, আইইউএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং আইইউএসসির সভাপতি জুনাইদুল মোস্তফা।